পরশুরাম পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো দাউদ ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রবিবার( ২ আগষ্ট) সকাল ৫ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।শনিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মৃত্যুকালে তার বয়স ছিল (৭০) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ দাউদ ইসলাম এর মৃত্যুতে ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে পরশুরাম উপজেলা রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকেই দলীয় নেতাকর্মী,সামাজিক, রাজনৈতিক ও পরশুরাম বাজারের ব্যবসায়ী ব্যাক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষীরা বাসভবন অনন্তপুর গ্রামে ভিড় জমান।
এছাড়া মোঃ দাউদ ছিলেন একজন সৎ,সততা,নিষ্ঠাবান, সাহসী এবং জনবান্ধব মানুষ পরশুরাম বাজারের একজন সৎ ব্যবসায়ী ছিলেন।ব্যবয়ায়ী সমাজ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।তাঁর মৃত্যুতে পরশুরাম পৌর বাসী একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালেন।
পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে ৪. ৩০ মিনিটের সময় প্রথম জানাজা এবং তাঁর নিজ বাড়িতে ৫.৩০ মিনিটের সময় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরের স্থানে দাফন করা হয়।