ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ৮ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ বিতরণ

author
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৬:৫৭
ad003
মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসূমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ৮ হাজার জন কৃষকের প্রত্যেককে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিথিন প্রদান করা হয়।

গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমানের সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম। 

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মর্তুজা জামানাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT