ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জেবিএবি কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬’ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬
ad003
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিশনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

সভায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা এবং একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসেন (ডিজিএম), সোনালী ব্যাংক পিএলসি।

নির্বাচন কমিশনার হিসেবে আরও উপস্থিত ছিলেন—হাসানাত রেজা মুহিব্বুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনআরবিসি ব্যাংক পিএলসি, আগা আজিজুল ইসলাম চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), অগ্রণী ব্যাংক পিএলসি, মোঃ আব্দুল্লাহ (এজিএম), জনতা ব্যাংক পিএলসি।

এছাড়াও সদস্য সচিব ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি।

সভায় নির্বাচনী বিধিমালা চূড়ান্তকরণ ও প্রকাশ, মনোনয়নপত্র অনুমোদন ও প্রকাশ, নির্বাচনী তফসিল প্রণয়ন এবং ব্যালট পেপার প্রস্তুতিসহ নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিশন এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করে।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT