ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রধানমন্ত্রী

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৮:৫০
ad003
পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারবো।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT