ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পাইকারা মোড়ে গোল্ডেন লাইন বাসের সাথে

সিএনজির মুখোমুখি সংঘর্ষ সিএনজি চালক নিহত আহত ৫

author
রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ সকাল ৯:৩১
ad003
রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালির পাইকারা নামক স্থানে দুপুর দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস ও রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে সিএনজি চালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন সহ পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহত আব্দুর রহমান বাবলু (৫৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

কালুখালীর মাজবাড়ী ইউনের করদি গ্রামের সাদেক শেখের ছেলে 

পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: শরিফুল ইসলাম বলেন সিএনজি চালককে মৃত অবস্থায় পেয়েছি বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাংশা হাইওয়ে থানার এস আই নিলোৎপল বলেন ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধারের কাজ করছি একজন নিহত হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT