ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগ

সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪২
রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত হয় সংগীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র প্রিমিয়ার। রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত হয় সংগীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র প্রিমিয়ার।
ad003
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মিউজিক্যাল ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র প্রিমিয়ার হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে জনপ্রিয় উপস্থাপিকা নাহিদা আফরোজ সুমি’র সঞ্চালনায় প্রিমিয়ারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছে স্টুডিও আরাম কেদারা, স্ট্রিমিং পার্টনার চরকি। অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন রাজিবুল হোসেন। লুমিনের সঙ্গে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীল। মিউজিক্যাল ফিল্মটি দেখা যাচ্ছে চরকিতে।

প্রিমিয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, বাংলা সংগীত চর্চায় নতুন মাত্রা যোগ করতে এবং তরুণ প্রজন্মকে দেশীয় সুস্থ বিনোদনে অনুপ্রাণিত করতেই এ বিশেষ আয়োজন। আমরা সব সময় এমন সৃষ্টিশীল কাজের পাশে ছিলাম ও ভবিষ্যতে থাকব। গানটি সম্পর্কে জানার পরই আমার মনে হয়েছে, এমন একটা আড়ম্বর আয়োজনে এর প্রিমিয়ার হওয়া উচিত।

সংগীত শিল্পী লুমিন বলেন, আমি কানাডা প্রবাসী হলেও দেশের টানে এই মিউজিক্যাল ফিল্মটি আয়োজন করেছি । এই আয়োজনটি সম্ভব হয়েছে আমার বন্ধু এবং মিডিয়ার প্রিয় মানুষ ডা: আশীষ এর জন্য। আমি আগত সকল সঙ্গীত বোদ্ধা, সম্মানিত অতিথি ও গণমাধ্যম ব্যক্তিদের শুভেচ্ছা জানাচ্ছি আমার এই উদ্যোগকে সফল করার জন্য।

প্রথম আলোর চিফ ডিজিটাল অফিসার ও চরকি এর উর্ধ্বতন কর্মকর্তা জাবেদ সুলতান পিয়াস বলেন, চরকি মানসম্মত কনটেন্ট নিয়ে কাজ করে। ব্যান্ড ষ্টার লুমিন এর কাজটি আমাদের কাছে এজন্যও গুরুত্ব পেয়েছে । আশা করছি এই ব্যতিক্রমী মিউজিক্যাল ফিল্ম টি সবার ভালো লাগবে। চরকি তে এই কনটেন্ট টি বৃহৎ আকারে প্রকাশ পাবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের মহাব্যবস্থাপকবৃন্দ ও ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাগণ, হেড অফ কর্পোরেট নীতা চক্রবর্তী এবং মিউজিক্যাল ফিল্মের পরিচালক রাজিবুল হোসেন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, বামবা সভাপতি হামিন আহমেদ, গুণী রবীন্দ্র সংগীত শিল্পী ড. অনিমা রায়, ওয়ারফেজ ব্যান্ডের অন্যতম শিল্পী মিজান এবং যুগ্ম সচিব হায়াত উদ দোলা খান। 

অনুষ্ঠান শেষে শিল্পী লুমিনকে হাসপাতালের পক্ষ থেকে ক্রেস্ট, ফ্রি মাস্টার হেলথ চেক আপ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 






সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT