ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরি ও বাজারজাত করায়

চুয়াডাঙ্গায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

author
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৬ দুপুর ২:২৩
ad003
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার  পিয়ারাতলায় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে  টয়লেট্রিজ সামগ্রী হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় পণ্য তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত তদারকিতে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধভাবে (যথাযথভাবে লাইসেন্স না করে) ও মিথ্যা তথ্য দিয়ে  টয়লেট্রিজ সামগ্রী (হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় সামগ্রী) তৈরি ও বাজারজাত করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুসারে হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্ত্বাধিকারী মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়। সেই সঙ্গে অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশনা দেয়া হয়।

এ কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও একদল র‌্যাব সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT