নারায়ণগঞ্জ ডিগ্রীচর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে নদীর পাড় থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাদ্রাসার ছাত্রের নাম রমজান আলী। সে নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানাযায় নিহত মাদ্রাসার ছাত্র রমজান আলী রোববার সকালে পাশের বাড়ির ফাহিম নামে এক কিশোরের সাথে ফুটবল খেলতে বের হয়। এরপর সে আর বাসায় ফিরেনি। পরে রমজান আলীর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি ও মাইকিং করে। পরে আজ দুপুরে বুড়িগঙ্গা নদীতে একটি লাশ ভেসে আছে এমন সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এসময় নিহত রমজানের পিতা শহিদুল ইসলাম মরদেহটি তার ছেলের বলে সনাক্ত করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, বুড়িগঙ্গা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।