সিলেটের ওসমানীনগরে সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে ৪৬০ ফুট পাকা করন রাস্তার উদ্বোধন করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব।শনিবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ৩লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার দয়ামীর ইউনিয়নের দক্ষিণ বড় ধিরারাই গ্রামে বড় ধিরারাই প্রাথমিক বিদ্যালয় থেকে সোয়ার গাঁও পর্যন্ত ৪৬০ ফুট পাকাকরণ রাস্তার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব বলেন, নির্বাচনকালীন সময়ে এলাকার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি। একটি মানসম্মত রাস্তা নির্মাণ করা হয়েছে। আমি আশা রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতদিন সরকার পরিচালনার দ্বায়িত্বে থাকবে তত দিন মানসম্মত ও রাস্তাঘাটের উন্নয়ন কর্মসূচী চলমান থাকবে।
এসময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার মিয়া, সাবেক ইউপি সদস্য রইছ আলী, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক তুরন মিয়া, উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, দয়ামীর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ইউনিয়ন যুবদল নেতা জিলু মিয়া, ইসলাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার আহমেদ, যুবদল নেতা সোহেল মিয়া, সিরাজ মিয়াসহ অনেকেই। পরে ইউনিয়নের বিভিন্ন নির্মানাধীন ও সংস্কার বিহীন একাধিক রাস্তা পরিদর্শন করেন।এসময় ইউনিয়ন-ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।