ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় বিএসএফ এর রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। সে সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার ভোররাতের রুবেল হোসেন কয়েকজন সঙ্গীসহ সীমান্তের শ্রীনাথপুর বিওপি সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ইনডিয়া প্রবেশের চেষ্টা করে। তারা ইনডিয়া অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় গিয়ে কাটাতার কাটার চেষ্টা করে। তখন মহেন্দ্র ক্যাম্পের বিএসএফ এর টহলদল তাদের লক্ষ করে রাবার বুলেট ছোড়ে। এতে গুরুতর আহত হয় রুবেল হোসেন। এঘটনার পর তারা সবাই দেশে ফিরে আসে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, গুলির ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের সদস্যরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।