ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

author
রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৬
ad003
রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এস আই (নিরস্ত্র) মো. শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে কসবামাজাইল বাজার এলাকার মো. মনোয়ার খানের মুদি দোকানের সামনে মতিন বিশ্বাসকে আটক করে। 

এ সময় তার কাছ থেকে ১০৪ পিস  ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা।

গ্রেপ্তার মতিন বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসান বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৪, তারিখ- ০৪-০৮-২০২৬ইং।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার মতিন বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও

অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদক ও মারামারির অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT