ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার শিক্ষার্থীকে উপহার দিলেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৩
ad003
আর্থিক অনটন ও পরিবারের অস্বচ্ছলতার কারণে স্কুল ব্যাগ, ড্রেস জুতা ও শিক্ষা সামগ্রী ছিল না মাদ্রাসার এক ক্ষুদে শিক্ষার্থীর। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের। তাৎক্ষণিক তিনি ব্যবস্থা নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা উপহার দেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপহার তুলে দেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, কোন শিক্ষার্থী যেন আর্থিক অনটনের কারণে পিছিয়ে না থাকে সে লক্ষে সদর উপজেলা প্রশাসন সবসময় পাশে আছে। 

তিনি বলেন, লেখাপড়া মান উন্নয়ন ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষে এই শিশুটির হাতে স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো। এ ধরনের সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT