ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১ এর অভিযানে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দালাল চক্রের ১৩জন আটক

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩২
ad003
রাজধানীর উত্তরা র‌্যাব-১ এর অভিযানে  আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলছে। দালালদের দৌরাত্ম থেকে সাধারণ মানুষকে পরিত্রান দিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ৪ আগস্ট ২০২৬ তারিখে সকাল  ১১ ঘটিকায়  র‌্যাব-১, উত্তরা, ঢাকা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্বে র‌্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক পেনাল কোড ১৬০ এর ১৮৮ ধারা মোতাবেক পাসপোর্ট অফিসের সামনে হতে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ১২জন পুরুষকে কেন্দ্রীয় করাগার কেরানীগঞ্জ ও ১জন নারী সদস্যকে গাজীপুরের কাশিমপুর কারাগারে  প্রেরণ করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT