ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর মৃত্যুদণ্ড

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৫
ad003
নারায়ণগঞ্জ ফতুল্লায় পরকীয়ার জেরে স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যার দায়ের করা মামলায় স্বামী মুক্তার আলীকে মৃত্যুদণ্ড অনাদায় আরো বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চতুর্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি এ রায় দেন।

রায় ঘোষনার সময় স্বামী মুক্তার আলী আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড আসামী মুক্তার আলী সদর উপজেলা গোগনগর বাড়িরটিক এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।

উল্লেখ্য, ২০২২ সালে ১৯ নভেম্বর রাতে সদর উপজেলার ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার নিজ বাড়িতে পরকীয়ার সন্দেহে স্ত্রীর ফাতেমা আক্তার রেখার সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে মুক্তার আলী স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহত ফাতেমার মা সাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মুক্তার আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় হত্যার আসামি মুক্তার আলীকে পুলিশ গ্রেফতার করে। পরে আসামি মুক্তার আলী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পরে আদালত বিভিন্ন সময়ে ১৩ জন সাক্ষী সাক্ষী করণ শেষে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT