ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলছে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ সকাল ৫:২২
ad003
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। 

আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশ শুরুর সময় বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন। বৃষ্টির মধ্যেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। এতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

সমাবেশে অংশ নিতে এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT