জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুর রউফ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মীর স্বয়ন,ছাত্র প্রতিনিধি মোঃ শাহিনুর আলম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন শাহ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, সাংবাদিক আজিজার রহমান,আজিজুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।