রাজশাহীর কুমারপাড়া মোড়ে ১৭তম আউটলেট উদ্বোধনের মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহী শহরে কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়াভিত্তিক শীর্ষ হোম ইমপ্রুভমেন্ট রিটেইলার MR.DIY বাংলাদেশ। নতুন এ আউটলেট চালুর মধ্য দিয়ে দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করল প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MR.DIY বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রহাত নবী এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন। এছাড়াও বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন অঙ্গনের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মো. রহাত নবী বলেন, রাজশাহীর কুমারপাড়া মোড়ে নতুন আউটলেট চালু করা দেশের সম্ভাবনাময় বাজারগুলোতে সম্প্রসারণ কৌশলের অংশ। তিনি জানান, “সবাইকে প্রতিদিন সবকিছু সর্বদা সাশ্রয়ী মূল্যে” পৌঁছে দেওয়ার বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নেই কাজ করছে MR.DIY।
নতুন আউটলেটটিতে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ অ্যাকসেসরিজ, হোম ফার্নিশিং, স্টেশনারি, স্পোর্টস ও খেলনা, উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ এবং জুয়েলারি ও কসমেটিকস। পরিবারভিত্তিক কেনাকাটার সুবিধা বিবেচনায় রেখে আউটলেটটি সাজানো হয়েছে।
উদ্বোধনী বিশেষ অফার
নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ৬ থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ প্রচারণা চালাবে MR.DIY বাংলাদেশ। এ সময় একক রসিদে ১,৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকরা স্টক থাকা সাপেক্ষে বিনামূল্যে পাবেন সীমিত সংস্করণের MR.DIY ব্র্যান্ডেড ছাতা। পাশাপাশি MR.DIY Top Fan Campaign-এ অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগও থাকবে।
বাংলাদেশে MR.DIY-এর অগ্রযাত্রা
২০০৫ সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত MR.DIY Group বর্তমানে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ৫,০০০-এর বেশি আউটলেট পরিচালনা করছে। বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি আউটলেট চালুর মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের আউটলেট রয়েছে। রাজশাহীর নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের সম্প্রসারণ কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো।