সাভার মডেল থানায় দীর্ঘ তিন মাসেরও অধিক সময় ওসি না থাকায় আইনি সেবা পেতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সাভার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. সাইফুল আলমকে। তার যোগদানের পর সাভার বাসি সন্তুষ্ট, সাভার বাসি আশা করেন জনগণের আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে সবার, তার যোগদানে আমূল পরিবর্তন হবে সাভার থানার জনগণ এই প্রত্যাশা করেন। সকলের। কিন্তু কিছু দালাল চক্র যোগদানের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াতে থাকেন।
শুধু সাভার মডেল থানার ওসি সাইফুল আলমই নন, নেয়ামত উল্লাহ সহ অনেক অফিসারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের আইজিপি, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অযৌক্তিক ও মনগড়া’ অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও কর্মকর্তাদের মনোবল দুর্বল করার এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অতীত সরকারের সহযোগী হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন। যাচাই-বাছাইহীন, কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো পুলিশ।