ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে সমন্বিত অভিযানে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ সকাল ৬:১৩
ad003
মাদারীপুর জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর এবং কৃষি বিপনণ, মাদারীপুর এর সমন্বিত উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সমন্বিত অভিযান  পরিচালনা করা হয়।

 অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মিল্লাত হোসেন।  এছাড়া উপস্থিত ছিলেন জেলা  নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুজ্জামান প্রমুখ।

অভিযানে  মাদারীপুরের কালকিনি  উপজেলার ভুরঘাটা বাজারে খন্দকার মিষ্টান্ন ভাণ্ডার  নামক প্রতিষ্ঠানের কারখানায়    অস্বাস্থ্যকরভাবে মিষ্টান্ন উৎপাদন, নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, খবরের  কাগজে খাবার সংরক্ষণ, কারখানার মধ্যে রাত্রী যাপনসহ পোশাক পরিচ্ছদ বিছানার উপস্থিতি,বাসি পচা খাবার পৃথকভাবে সংরক্ষণ না করা যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন খাদ্য সামগ্রী, কাচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান না থাকা। 

এসকল অপরাধের দায় স্বীকার করায়  উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩  অনুযায়ী ১ লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়।এছাড়া বিসমিল্লাহ সুইটস এন্ড বেকারি কে সতর্কতামূলক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ২০ হাজার টাকা, তাকওয়া সুপার শপ, ইটের পুল কে মাতৃ দুগ্ধ বিকল্প আইন- ২০১৩ তে ২ হাজার, রিফাত ফল ভান্ডার ইটের পুল কে কৃষি বিপণন আইন-২০১৮ তে ১ হাজার টাকা, জামাল ফল ভান্ডার ইটের পুল কে ২ হাজার টাকা এবং মাতৃছায়া মিষ্টান্ন ভাণ্ডার, ইটের পুল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ৫ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে নিয়মিত মামলা করা হবে বলে সতর্ক করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT