ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে শিক্ষার গুণগত মানোন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

author
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
ad003
নরসিংদীর মাধবদী চরদিঘলদীতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ আগস্ট দুপুরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও চরদিঘলদী ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

উল্ল্যেখিত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার ওসি অপারেশন মোঃ মাহতাবুর রহমান, নরসিংদী সদর উপজেলা পিআইও মনিরুল ইসলাম শোভন, নরসিংদী সদর উপজেলা সহকারী প্রকৌশলী ইকবাল পাঠান, চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ সফিকুল ইসলাম,  চরদিঘলদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ইউনুছ মিয়া, দোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলী হোসেন শাহজাহান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, দাবা খেলার উপকরণ বিতরণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT