নরসিংদীর মাধবদীর চরদিঘলদীতে দোয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০ শিক্ষার্থীর মধ্যে ছাতা, ২টি ফুটবল ও বেডমিন্টন খেলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার ওসি অপারেশন মোঃ মাহতাবুর রহমান, নরসিংদী সদর উপজেলা পিআইও মনিরুল ইসলাম শোভন, চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা সহকারী প্রকৌশলী ইকবাল পাঠান, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ সফিকুল ইসলাম, চরদিঘলদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ইউনুছ মিয়া, দোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলী হোসেন শাহজাহান, প্রধান শিক্ষক রুবিনা আক্তারপ্রমূখ।