ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ

author
রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯
ad003
৬ বছরের এক শিশুকে মিথ্যা কথা বলে ডেকে এক কলাবাগানে নিয়ে ধর্ষণ করার অভিযোগে ৭ আগষ্ট অভিযান চালিয়ে শওকত শেক (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। 

শওকত কুষ্টিয়ার খোকসা উপজেলার বসোয়া গ্রামের এরশাদ শেখ এর ছেলে। ভুক্তভোগী শিশুটির বাড়িও একই গ্রামে।

থানা সূত্রে জানা যায়, ৫ আগষ্ট বিকেলে নিন বাড়ির উঠানে খেলা করছিলোন ৬ বছর বয়সী ওই শিশু এ সময় শিশুটির মা বাড়িতে না থাকায় অভিযুক্ত শওকত শিশুটির বাড়িতে গিয়ে শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে যাবার মিথ্যা কথা বলে পাংশা থানাধীন বসা কুষ্টিয়া ইসলামের কলাবাগানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। 

ধর্ষণের ঘটনা পাংশা থানা এলাকায় হওয়ায় শিশুটির পিতা ৭ আগষ্ট পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পাংশা থানা পুলিশ খোকসা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত শওকতকে খোকসা থানা এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT