ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে রিজভীর সাংগঠনিক মতবিনিময়

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৪
ad003
নওগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংগঠনিক মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নওগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভায় নওগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT