ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজকে ফের গ্রেপ্তার

author
স্টাফ রিপোর্টার কুমিল্লা

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৩
ad003
তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান। তাই তাকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, হাফিজুর রহমান যাতে পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সে জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের পর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়| কুমিল্লার ৫ নম্বর  আমলি আদালতের বিচারক তৈয়ব উদ্দিন তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান| পরে তার জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। 

এর পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন| একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়| নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT