ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

author
মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ সকাল ৫:৫৩
ad003
নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্রীড়া প্রতিভা বিকাশে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, সদস্য গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT