সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দপথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান সড়ক ফোরলেনে উন্নীত ও সংস্কার কাজের উদ্ভোধন করলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন । রোববার বিকেলে হিলি চারমাথা মোড়ে ফলক উন্মেচনের মাধ্যমে তিনি এ কাজের উদ্ভোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমাউল্লাহ আমান,উপ-সহকারী প্রকৌশল তাওহীদ উর রহমান, হাকিমপুর ইউএনও জর্জ মিত্র চাকমা, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী।
উদ্ভোধনী অনুষ্টনে মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দরের ৪নং গেট ও হিলি চারমাথা মোড় থেকে দিনাজপুর- জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে হাকিমপুর মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল। সেই সাথে এর প্রভাব বন্দরের ব্যাবসা বাণিজ্যে পড়েছে। সে কারণে সড়কটির এই অংশে ফোরলেনে উন্নীত ও সংস্কার করা ব্যাবসায়ী ও স্থানীয়দের দীর্ঘ দিনের চাওয়া ছিল । কাঙ্খিত স্বপ্ন এখন বাস্তাবায়িত হতে চলেছে । আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এ বন্দরের ব্যাবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার লোকের জীবন মানের ব্যাপক উন্নয়নও ঘটবে ।
দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ সরকার জানান, হিলি জিরোপয়েন্ট থেকে বন্দরের ৪ নাং গেট পর্যন্ত ও হিলি চারমাথা থেকে দিনাজপুর - জয়পুরহাট সড়কের হাকিমপুর মডেল মসজিদ পর্যন্ত মোট ২ কিঃমিঃ সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্ভোধণ করা হয়েছে। আর এতে নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।