ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি স্থল বন্দরের দীর্ঘ দিনের বেহাল সড়ক ফোরলেন উন্নীত ও সংস্কার কাজের উদ্ভোধন

author
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬
ad003
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত  দিনাজপুরের হাকিমপুরের  হিলি স্থলবন্দপথে ভারতের সঙ্গে   আমদানি-রপ্তানি বাণিজ্যের  প্রধান সড়ক ফোরলেনে উন্নীত ও সংস্কার  কাজের উদ্ভোধন করলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক  ডা. এ জেড এম জাহিদ হোসেন । রোববার বিকেলে  হিলি চারমাথা মোড়ে ফলক উন্মেচনের মাধ্যমে তিনি এ কাজের উদ্ভোধন করেন।  

এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমাউল্লাহ আমান,উপ-সহকারী প্রকৌশল তাওহীদ উর রহমান,   হাকিমপুর ইউএনও জর্জ মিত্র চাকমা,  উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী। 

উদ্ভোধনী অনুষ্টনে মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দরের ৪নং গেট ও হিলি চারমাথা মোড় থেকে দিনাজপুর- জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের  পাশে হাকিমপুর   মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল। সেই সাথে এর প্রভাব বন্দরের ব্যাবসা বাণিজ্যে পড়েছে।  সে কারণে সড়কটির এই অংশে ফোরলেনে উন্নীত ও সংস্কার  করা  ব্যাবসায়ী ও স্থানীয়দের দীর্ঘ দিনের চাওয়া ছিল । কাঙ্খিত স্বপ্ন এখন বাস্তাবায়িত হতে চলেছে । আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এ বন্দরের ব্যাবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার লোকের জীবন মানের ব্যাপক উন্নয়নও ঘটবে ।  

দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ সরকার  জানান, হিলি জিরোপয়েন্ট থেকে বন্দরের ৪ নাং গেট পর্যন্ত  ও হিলি চারমাথা থেকে দিনাজপুর - জয়পুরহাট সড়কের  হাকিমপুর মডেল মসজিদ পর্যন্ত মোট ২ কিঃমিঃ সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্ভোধণ করা হয়েছে। আর এতে নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT