ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় লাখ সিগারেটসহ গ্রেপ্তার ৩

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ২:১৮
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে দেড় লাখ পিস বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার সোহাগপুর এলাকায় এ অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশ।  রোববার দুপুরে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী জেলার শিবপুরের হিমেল মিয়া, পলাশ উপজেলার মো. রাইসুল ও ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের আব্দুল আওয়াল। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এক লাখ ৪৪ হাজার পিস বিদেশি পারটন সিগারেট জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট আনা হয়। পাচারকাজে জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT