গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে দিনাজপুর- ঢাকা মহাসড়কের একটি বিশাল র্যালী বের করা হয়। এরপর সড়কের কাটা মোড়ে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি সুফল হেমরোম, মিস্টার গনেশ মুরমু, বার্ণা বাস টুডু, স্বপন শেখ, আতাউর রহমান সাবু, মোহালাইল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা সাঁওতাল হত্যার বিচার সহ ৭দফা দাবী পূরণে সরকারের সুদৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানে সংগঠনের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।