ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

author
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৭
ad003
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে, আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে ৯আগষ্ট রবিবার সকাল ১১টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী চেয়ারম্যান সিংরাই সরেন মানিক এর সভাপতিত্বে আলোচনার আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদর্শন করে উপজেলার হলরুমের সামনে সমাপ্ত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, আল মুনতাসির মিঠু বিশ্বাস,জেলা খ্রিস্টান এসোসিয়েশনর সভাপতি রাজেন্দ্র নাথ রায়। 

আরো উপস্থিত ছিলেন আওলাদ, প্রকল্প অফিসার (থ্রাইভ) রাণীশংকৈল ক্লাস্টার আরফিনা আকতার,। কবিরাজ মরমু, সুজন মরমু, আরও উপস্থিত ছিলেন জোসেফ,ইএসডিও ও সিডিএ সহ আদিবাসী পরিবারের অনেক নারী পুরুষ র‌্যালীতে অংশ গ্রহন করেন। আলোচনা শেষে নানা দাবি-দাবা নিয়ে উপজেলা ইউএনও-র বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন হয়। পরে রাঙ্গাটুঙ্গী মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT