ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালভার্টে পুলিশের অভিযান, ২০ ইয়াবাসহ ফুলপুরে আটক ১

author
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ সকাল ৫:১৯
ad003
ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার (৯ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল বাশুয়া কবিরপুর মাদ্রাসা থেকে রহিমগঞ্জগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুস সামাদ মাস্টারের বাড়ির সামনের কালভার্টের ওপর থেকে রুবেলকে আটক করা হয়। 

পুলিশ জানায়, আটক রুবেল ফুলপুর উপজেলার কলতাকান্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে পরনে থাকা কালো রঙের প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT