ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়নে সবাই কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হুইপ জি কে গউছ

author
বানিয়াচং,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬
ad003
হবিগঞ্জে পরিসংখ্যান অফিসের আয়োজনে “নৌযান শুমারি-২০২৬” উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত  রবিবার (৯আগস্ট) জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: জি কে গউছ। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি/সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব মো: জি কে গউছ বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সঠিক ও নির্ভুল তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নৌযান শুমারি-২০২৬ এর মাধ্যমে দেশের নৌপরিবহন খাতের প্রকৃত চিত্র উঠে আসবে, যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।তিনি আরও বলেন, “হাওরাঞ্চলসহ নদীবহুল এলাকা হিসেবে হবিগঞ্জে নৌযানের গুরুত্ব অপরিসীম। তাই এ শুমারি কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও তদারকি জোরদার করা হবে। সভায় নৌযান শুমারি-২০২৬ এর লক্ষ্য, পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সফলভাবে শুমারি সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT