ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি রোড -শো অনুষ্ঠিত হয়েছে

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ সকাল ১১:৪৬
ad003
বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে সমগ্র বাংলাদেশে ব্যাংকিং লেনদেনে বাংলা কিউ আর কোড ব্যবহারে সকল জনগণকে উদ্বৃত্ত করনের লক্ষ্যে,,  লেনদেন করি,বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে  সারা দেশের ন্যায় ভোলাতেও অগ্রণী ব্যাংক পিএলসি এর সকল শাখায়  শাখা ব্যবস্থাপকদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন রোড- শো ও - রে লি  অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১০ আগস্ট)  সকালে ভোলা শাখার সহকারি মহাব্যবস্থাপক এফ এম ছাদিকুর রহমানের নেতৃত্বে রেলিতে অংশ গ্রহন করেন, অগ্রণী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং  উইন্ডো শাখার ব্যবস্থাপক মোঃ ইসমাইল, সিনিয়র অফিসার শফিউল্লাহ রুবেল, সিনিয়র অফিসার শহিদুল ইসলাম, সিনিয়র অফিসার স্নিগ্ধা দাস, সিনিয়র অফিসার মোঃ হাসনাইন।

অগ্রণী ব্যাংক পিএলসি ওয়াপদা  শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিনের নেতৃত্বে শাখার সকল কর্মকর্তা-কর্মচারীরা  রোড-শো ও রেলিতে অংশগ্রহন করেন । 

অগ্রণী ব্যাংক পি এল সি কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের নেতৃত্বে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীরা রোড - শো ও রেলিতে অংশগ্রহণ করেন । 

অগ্রণী ব্যাংক পি এল সি লালমোহন শাখা ব্যবস্থাপক মোঃ নোমানের নেতৃত্বে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোড-শো ও রেলি শেষ  করেন। 

অগ্রণী ব্যাংক পি এল সি চরফ্যাশন শাখা ব্যবস্থাপক আব্দুল হালিমের নেতৃত্বে  রোড-শো ও রেলি অনুষ্ঠিত  হয়। রেলিতে পরিবার উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক মো: জহিরুল হক সহ শাখার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অগ্রনী ব্যাংক পিএলসি বোরহান উদ্দিন শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে  রোড- শো ও রেলি করেন।
এছাড়াও অগ্রনী ব্যাংক পিএলসি দৌলতখান শাখা, বাংলাবাজার শাখা, খায়ের হাট শাখা, শশীভূশন  শাখার ব্যবস্থাপকরা ও নিয়ম অনুযায়ী রোড-শো ও রেলি করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT