সিলেটের ওসমানীনগরে ছালাউর রহমান (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২১ জুন রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের ফুফুর বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ছালাউর রহমান উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মো. তরাজ আলীর ছেলে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল গেঞ্জি, লুঙ্গি ও স্যান্ডেল।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ছালাউর রহমানের বাবা মো. তরাজ আলী গত ১৩ জুলাই ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৬৩৫।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কিশোরের নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কেউ ছালাউর রহমানের সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।