নরসিংদীর মাধবদীতে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রেস্টুরেন্ট ব্যবসায়ী।
গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে মাধবদীর কফি এন ক্যাফ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় ভুক্তভোগী ব্যবসায়ীদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কফি এন ক্যাফে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী কেফায়েতুল্লাহ। এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেফায়েতুল্লাহ এর বড় ভাই মাহবুবর রহমান ও রেস্টুরেন্টের ম্যানেজার মকসুদুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে রোববার রাত পৌনে ১২ টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় । হামলায় আমি নিজে, আমার দ ভাই এবং রেস্টুরেন্টের ম্যানেজারসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় হামলাকারীরা তাদের সঙ্গে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালুর পর থেকেই একটি কুচক্রী মহল তাকে ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
তবে এবিষয়ে কফি এন ক্যাফে বিডির স্বত্বাধিকারী মনসুর আহমেদ খোকন বলেন আমাদের রেস্টুরেন্টের সামনে আমাদের উপর হামলা করায় আমরা আত্মরক্ষার চেষ্টা করেছি।
এবিষয়ে উভয় পক্ষই মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।