ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে এক মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ দুপুর ১:০১
ad003
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়  এক মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ আগস্ট ) রাত ৮ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গালিব চৌধুরী এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডিত রায়হান আহমেদ (২৭) চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড গোছাপাড়া গ্রামের  মৃত মকবুল আহমেদ এর ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোছাপাড়া গ্রামের  রায়হানের নেতৃত্ব মাদক বিক্রি ও সেবনের আসর জমে।  এ মর্মে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ধারা ৩৬(৫) অনুযায়ী রায়হানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT