ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে পৈতৃক সম্পত্তি বিরোধে ভাইয়ে মারামারি : একজন নিহত

author
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ সকাল ১০:১৮
ad003
টাঙ্গাইলের মধুপুরে পৈতৃক সম্পত্তি বিরোধে ভাইয়ে ভাইয়ে মারামারির ঘটনায় হালিম ফকির (৫৫)  নামের একজন নিহত হওয়ার পাওয়া গেছে ।  নিহতের বাবার নাম মৃত হায়দার আলী ফকির। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভবানীটেকি গ্রামে। 

স্থানীয়রা জানায়, মধুপুর উপজেলার ভবানীটেকি এলাকায় মৃত হায়দার আলী ফকিরের দুই ছেলে হবিবুর রহমান ফকির ও আব্দুল হালিম ফকির সহোদর দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে আব্দুল হালিম গুরুতর আহত হলে তাকে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। 

মধুপুর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, তাদের দুই ভাইয়ের মধ্যে জমিজমার বিষয়ে মারামারির ঘটনায় আব্দুল হালিম আহত হলে তাকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT