ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

author
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ দুপুর ৩:২৬
ad003
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে  অংশীজনদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার বিকালে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কন্ফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন,  জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান,  জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম কাদির, সাংবাদিক রাশেদুজ্জামান,  মাশরকুল আলম, মনিরুজ্জামান   প্রমূখ।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের সদস্য ছাড়াও সেমিনারে অংশগ্রহণ করেন-  স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিভিন্ন মাদকদ্রব্যের কূফল নিয়ে আলোচনা শেষে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ধর্মীয় অনুশাসন,   সুস্থ ধারার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা, আইনের কঠোর প্রয়োগ ছাড়াও ব্যাপক গনসচেতনতার উপর বক্তারা গুরুত্বারোপ করেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT