বাংলাদেশি পেসারদের সাবলীল ভাবেই খেলছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। এই সময়ে দ্রুত রানও তুলছিলেন দুই ব্যাটার। বড় জুটি গড়ার পথে হাঁটছিলেন তারা। ভয়ঙ্কর হতে যাওয়া সেই জুটি ভেঙেছেন এবাদত হোসেন। ৩৭তম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে কিছুটা ভেতরে ঢুকেছিল। সেখানে পাঞ্চ করতে চেয়েছিলেন ক্যারি। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে যায় স্টাম্পে। ১৯ রান করে ক্যারি ফেরায় ভাঙে ৫৫ রানের পঞ্চম উইকেট জুটি।
ক্যারি ফেরার পর উইকেটে আসা বো ওয়েবস্টারকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। এই পেসার ৩৯তম অভারের তৃতীয় বলে ওয়েবস্টারকে সরাসরি বোল্ড করেন। ১০ বলে ১২ রান করেছেন এই ব্যাটার।
৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান।