ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৯৯টি শূন্য ইউনিটে সার ডিলার নিয়োগ

author
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ সকাল ৭:২৪
ad003
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও নির্ধারিত কার্যএলাকায় শূন্য থাকা ৯৯টি ইউনিটে সার ডিলার নিয়োগে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’-এর আলোকে গত ১২ আগস্ট এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় এসব শূন্য ইউনিট রয়েছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। ডিলারশিপের জন্য নিজস্ব বা ভাড়ায় নেওয়া কমপক্ষে ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকতে হবে। পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্স, টিআইএন ও আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ১০ হাজার টাকা ফেরতযোগ্য আর্নেস্ট মানি এবং ২ হাজার টাকা অফেরতযোগ্য আবেদন ফি পে-অর্ডার/ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

আগামী ৩১ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, লক্ষ্মীপুরে আবেদন জমা দেওয়া যাবে। তবে ১১ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করতে হবে না।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT