ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস

author
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ সকাল ৮:৫৬
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জিকরা এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আনুমানিক ৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল (রিং জাল) জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শিহাবুর রহমান এবং কসবা থানার এএসআই সঞ্জয় কুমার সাহা উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT