"দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি " এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে বুধবার মাদারীপুর সরকারি সমন্বিত অফিস হলরুমে আ:ন্ত জেলা বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত কার্যালয়ের আয়োজনে প্রতিযোগিতায় মাদারীপুরের তাঁতীবাড়ী উচ্চ বিদ্যালয় ও শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অংশ নেয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক ) মাদারীপুরের উপপরিচালক মাহাবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা, শরীয়তপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম খান, মাদারীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. জামান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজমল হুদা ঢালী।
প্রতিযোগিতায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি, সাংবাদিক মনজুর হোসেনসহ শরীয়তপুর, মাদারীপুর দুপ্রক কমিটির সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।