ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউসিবি ও ভিসার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ দুপুর ৩:২৬
ad003
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আন্তর্জাতিক পেমেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান ‘ভিসা’ (Visa)-র শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে দেশের পেমেন্ট খাতের ভবিষ্যৎ, প্রযুক্তির উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ইউসিবির পেমেন্টস কার্যক্রম আরও সম্প্রসারিত করা, গ্রাহকদের জন্য নতুন ও আধুনিক পেমেন্ট সল্যুশন চালু এবং দেশে ডিজিটাল পেমেন্টের নতুন সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় ইউসিবির প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা জোরদার করার পাশাপাশি ব্যাংকটির পেমেন্টস পোর্টফোলিওকে আরও আধুনিক ও শক্তিশালী করতে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভিসা।

দ্বিপাক্ষিক এ বৈঠকে ভিসার প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

অন্যদিকে ইউসিবির পক্ষে অংশ নেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শফিকুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT