বৈঠকে ইউসিবির পেমেন্টস কার্যক্রম আরও সম্প্রসারিত করা, গ্রাহকদের জন্য নতুন ও আধুনিক পেমেন্ট সল্যুশন চালু এবং দেশে ডিজিটাল পেমেন্টের নতুন সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় ইউসিবির প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা জোরদার করার পাশাপাশি ব্যাংকটির পেমেন্টস পোর্টফোলিওকে আরও আধুনিক ও শক্তিশালী করতে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভিসা।
দ্বিপাক্ষিক এ বৈঠকে ভিসার প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।
অন্যদিকে ইউসিবির পক্ষে অংশ নেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শফিকুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।