ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে মেয়েকে ধর্ষণের চেষ্টায় বাবা গ্রেফতার

author
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ সকাল ৫:৩৪
ad003
নওগাঁর ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টায় বাবাকে  থানা পুলিশ গ্রেফতার করেছে । 

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় যে,  উপজেলা খেলনা ইউনিয়নের গোবরাপাডা গ্রামের আবুল মনজুর মিঠু (৫০) গত বুধবার  রাতে নিজ বাডীতে কিশোরী (১৫) কে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। 

পরে ঘটনা পারিবারিক ও স্হানীয়দের  মাঝে  জানাজানি হলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার অভিযুক্ত মা আনজুয়ারা বাদি হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু  নির্যাতন মামলা দায়ের পর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল মনজুর মিঠু কে গ্রেফতার করে। গত ১৩ আগষ্ট  বৃহস্পতিবার কোর্ট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠায়। 

ধামইরহাট থানার উপপরিদর্শক বাজেন্দ্রনাথ ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান  অভিযোগ পাওয়ার পর পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম  হয়েছি। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT