ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি করে পালালেও রেহাই নয়, চলবে দুদকের মামলা- বললেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী

author
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ সকাল ৫:৩৫
ad003
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, যারা দুর্নীতি করেছেন এবং কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকবে এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়াও অব্যাহত থাকবে। আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য। প্রথমবার এমপি হয়েই তিনি প্রতিমন্ত্রী হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে 'যায়যায় দিন কে' দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। একই সঙ্গে পিরোজপুরে থমকে যাওয়া উন্নয়ন কার্যক্রম পুনরায় গতিশীল করতেও এ অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম কিংবা দুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণের অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে কেউ পালিয়ে গেলেও দায় এড়াতে পারবেন না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মাধ্যমে উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি পিরোজপুরের স্থবির হয়ে থাকা উন্নয়ন কার্যক্রম পুনরায় গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT