ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে পৃথক জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেপ্তার

author
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ সকাল ৯:৩৩
ad003
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর  মামলার দুজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আত্রাই উপজেলার বওলা গ্রামের শহীদ প্রামানিকের ছেলে মো. নয়ন প্রামানিক, জিআর মামলা নং- ১৬৩/২৩ ,​ বাকি ওলামা গ্রামের  মোঃ কাজেম উদ্দিনের ছেলে মোঃ রণি, জিআর মামলা নং-১৯৫/১৭। ​তারা উভয়েই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতের পরোয়ানা জারি ছিল। ​

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত উভয়েই আত্রাই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিজ নিজ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পর তারা আত্নগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও অভিযানের বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, উপজেলায় অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT