ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী সোহা আলি খান

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩৩
ad003
বলিউড অভিনেত্রী সোহা আলি খান ইতালিতে এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিলো, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই অভিজ্ঞতা জানান সোহা। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনও তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানিয়েছেন, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল। 

সোহা আলী খান বলেন, আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।

তিনি আরও বলেন, তার পরিচয় ও পেছনের পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে, যা অনেক নারী প্রতিদিনের জীবনে মুখোমুখি হন। তিনি বলেন, আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা সাধারণভাবে গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT