ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ইং | ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ছবিতে কাজ পেলেন সাইয়ারা খ্যাত নায়িকা অনীত

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৪
ad003
ব্লকবাস্টার হিট ‘সাইয়ারা’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবিতে কাজ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনীত পাড্ডা। 

এবার সম্পূর্ণ নতুন এক চরিত্রে হাজির হতে চলেছেন তিনি। তাকে দেখা যাবে একটি কোর্টরুম ড্রামায়, যেখানে তিনি লড়বেন ন্যায়বিচারের জন্য।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনা অনুযায়ী, ‘সাইয়ারা’ ছবিতে তার প্রেমিকার অবতার ঝেড়ে ফেলে অনীত এবার একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চান যে তিনি শুধু মিষ্টি প্রেমের গল্পের জন্যই নন বরং যেকোনো ধরনের চরিত্রে সমানভাবে পারদর্শী। 

এই ছবিতে অনীতের পাশাপাশি আরও থাকছেন ফাতেমা সানা শেখ এবং অর্জুন মাথুরের মতো অভিনেতারা। শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অনীত। এরপর তিনি কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেন।  তবে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক ছিল ‘সাইয়ারা’ ছবিটি। এই সুযোগটি তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি বলিউডের আগামী দিনের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT