ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা ইমিগ্রেশনে রাজশাহী যুবলীগের নেতা গ্রেফতার

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ৪:৩২
ad003
স্টাফ রিপোর্টার , চুয়াডাঙ্গা 

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে রাজশাহী তানোর থানার যুবলীগের সাধারন সম্পাদক যুবায়ের ইসলাম (৫৯) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় দর্শনা আন্তর্কজাতিক পোস্টের ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে রাজশাহী তানোর থানায় একাধিক মামলা রয়েছে। 

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ রমজান আলী জানান, আজ মঙ্গলবার  সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশনে আসেন তিনি।

এরপর পাসপোর্ট স্ক্যান করার সময় দেখা যায়  তার নামে তানোর থানায় মামলা রয়েছে। 
পরে তার পরিচয় নিশ্চিত হয়ে জানা যায় যুবায়ের ইসলাম রাজশাহী তানোর থানা যুবলীগের সাধারন সম্পাদক।  

তিনি কালো তালিকাভুক্ত। তাকে গ্রেফতার করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। 

দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা তারেক জানান, ইমিগ্রেশনে যুবায়ের ইসলামের পাসপোর্ট স্ক্যান করে দেখা যায় তার মামলার তথ্যে রয়েছে  রাজশাহী এর তানোর থানার এফআইআর নং-৮, তারিখ- ০৫ সেপ্টেম্বর, ২০২৪ রিদ্র আর নং-২২৮, তারিখ- ০৫ সেপ্টেম্বর, ২০২৪। সময়- ১৮:০৫ ঘটিকা। 

ধারা-141/142/143/148/149/34/342323/324/334/336/30/38/384/385/3506306621 The Penal Cade, 1960,  3:3A/ The Explosive Substances Act, 1908,,
রাজশাহী এর তানোর থানার এফআইআর নং-১, তারিখ- ০১ সেপ্টেম্বর, ২০২৪ ডি আর নং-২২১, তারিখ- ০১ সেপ্টেম্বর, ২০২৪, সময়-২০১০ ঘটিকা। যার-143/323/007/385/316/379506/114:34 The Pomal Code, 1860.

গ্রেফতার যুবলীগ নেতা যুবায়ের জানান,  তিনি ক্যান্সারের রোগী।  চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। ৬ মাস আগেও গিয়েছিলেন।  তার বিরত বিরুদ্ধে মামলা আছে। তবে তিনি জামিনে আছেন।

যুবায়ের রাজশাহী তানোর উপজেলা সাদিপুরের মৃত আবু বাককারের ছেলে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT